ক্যাঁদাব্যাড়া Cadabra -ভূমিকা
আজকের পোস্টটি আসলে একটি টিউটোরিয়াল ধরনের পোস্ট। গুটিকয়েকজন ছাড়া হয়তো এই পোস্ট কারও কাজে লাগবে না। মূলতঃ যারা পদার্থবিজ্ঞান বা গণিত নিয়ে পড়েছেন তাদের জন্যই এই পোস্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের Theoretical Physics এ M.S. এর থিসিস করার সময় Tensor নামক mathematical formulation এর স্বাদটা টের পাই। মাঝে মধ্যে পাতার পর পাতা calculation করে সমাধান এর কাছাকাছি এসে হঠাৎ লক্ষ্য করে দেখতাম কোথাও কোন index এর ছোট্ট ভুলের জন্য আমার পুরো calculation টাই মাটি হয়ে গেছে, তখন নিজের মাথা বালিশে গুজে রাখা ছাড়া আর কোন উপায় পেতাম না।

Mathematica বা Maple সফটওয়ার যারা ব্যবহার করেছেন ,তারা খুব ভালোভাবেই জানেন tensor calculation এর জন্য এদের খুব বেশি ক্ষমতা দেয়া হয় নাই। এমনকি GRtensor package ব্যবহার করেও Field Theory এর খুব বেশি Calculation করা যায় না। Field Theory অথবা Particle Physics এর Calculation করার জন্য সবচেয়ে ভালো সফটওয়ার হলো Cadabra। কিন্তু এটা ব্যবহারের জন্য ভালো বাংলা টিউটোরিয়াল কোথাও নেই। ফোরাম ঘেটে ঘেটে অথবা mailing list এ mail করে আস্তে আস্তে করে এটার ব্যবহার রপ্ত করেছি।
বর্তমানে Cadabra শুধুই Unix platform support করে অর্থাৎ আপনি Linux বা Apple Mac এ এটি চালাতে পারবেন। এছাড়া Ubuntu তে software center থেকে Cadabra install করে নিতে পারবেন।
পদার্থবিজ্ঞান বা গণিতে যে সকল অনুজ নিজের প্রচন্ড আগ্রহে মৌলিক বিষয় নিয়ে গবেষনা করতে চায়, তাদের জন্য cadabra এর tutorial ধাপে ধাপে বাংলায় পোস্ট করবো বলে ঠিক করেছি। আসুন তবে শুরু করা যাক।
পরবর্তী পর্ব-ক্যাদাব্যাড়া Cadabra -১